ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএসএফের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্তে বিরোধিতায় পশ্চিমবঙ্গ

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দেওয়ার সীমানা বাড়িয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিধানসভায় তার বিরোধিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে একই পথে হেঁটেছে পাঞ্জাব রাজ্যও।


গত অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসাম রাজ্যে বিএসএফের নজরদারির এলাকাসীমা আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে আইন সংশোধন করে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এ সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আসছে।


বিতর্কিত এ সিদ্ধান্তের বিরোধিতা করে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে মমতা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সীমান্তে আসল কী হচ্ছে দেখুন। আইন-শৃঙ্খলা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়। বিএসএফ আইনে এটা নেই। এখন এটা নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আমরা বিষয়টা নিয়ে বিধানসভায় কথা বলব। এরপর বিএসএফের নজরদারির পরিধিএলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবো।


কোচবিহারের একজন এমএলএ দাবি করেন, এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রয়োজনই ছিল না। নজরদারি এলাকা বাড়ানোরও কোনো প্রয়োজন ছিল না।


চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে বিএসএফের হাত রয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, কোচবিহারের তাদের কাঁটাতারের বেড়া রয়েছে। এটা পার হওয়া খুবই কঠিন। তারা দিনে তিনবার করে গেট খোলে, প্রত্যেকবার একঘণ্টার জন্য গেট খোলা থাকে।


তার মতে, এমন অবস্থায় যারা অনুপ্রবেশ করে তারা তাদের সাহায্য ছাড়া কিভাবে ঢুকতে পারে? তাই কেন্দ্রের উচিৎ আগে তাদের নিজের বাহিনীকে সামলানো, তা না করে তারা এখতিয়ারের বাইরে কাজ করছে।


সূত্র : দ্য স্টেট ম্যান


ads
ads
ads

Our Facebook Page

↑